কিশোরগঞ্জে অপহরণের এক মাস ১৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের এক মাস ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলছাত্রীকে বিচারিক হাকিম আদালতে হাজির করার পর আদালত তাঁকে বাবার জিম্মায় পাঠানোর নির্দেশ দেন। বিচারিক হাকিম আদালতে স্কুলছাত্রী জানায়, গত বছরের ১০ ডিসেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে রাজিব (২৬) নামের এলাকার এক প্রভাবশালী যুবকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। পরে বিভিন্ন স্থানে রেখে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।পুলিশ জানায়, অপহরণের এক দিন পর স্কুলছাত্রীর বাবা পাকুন্দিয়া থানায় রাজিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।