কিশোরগঞ্জে আট ডাকাতের ১০ বছর করে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে ডাকাতি মামলার রায়ে গতকাল আটজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্তরা হলেন আবুল হাসেম, কাঞ্চন মিয়া, মনির হোসেন, আবুল কালাম, শাহজাহান, শরীফ, সিরু মিয়া ও লাল মিয়া।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০১ সালে কটিয়াদী উপজেলার পূর্বপাড়া গ্রামে আলমগীর কবির, রতনচন্দ্র দাস ও বাদলচন্দ্র দাসের বাড়িতে তাঁরা ডাকাতি করেন।