কিশোরগঞ্জে আট দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় আল আমিন (১৩) নামের এক স্কুলছাত্র আট দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩১ মে বিকেলে সে নিখোঁজ হয়। আল আমিন সদর উপজেলার যশোদল কালিকাবাড়ি এলাকার বকুল মিয়ার ছেলে। সে যশোদল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে ১ জুন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও নিহত স্কুলছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিন ৩১ মে বিকেল পাঁচটার দিকে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। ওই রাতে সে বাড়ি ফিরে না আসায় তার বাবা বকুল মিয়া বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন তিনি জিডি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, আল আমিনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।