কিশোরগঞ্জে আহত প্রধান কারারক্ষীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের হামলায় গুরুতর আহত কিশোরগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মাহতাব উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা গেছেন।সূত্র জানায়, ৭ অক্টোবর ময়মনসিংহ জেলা কারাগারের নারী কারারক্ষী রহিমা খাতুনের বখাটে ছেলে সাইফুর রহমান কারাগার চত্বরে মাহতাবের ওপর হামলা চালান। এ সময় তাঁরা লাঠি দিয়ে মাহতাবের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।