কিশোরগঞ্জে এক ডালে ২৯ কাঁঠাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় একটি কাঁঠালগাছের এক ডালে ২৯টি কাঁঠাল ধরেছে। উপজেলা সদরের মধ্যগ্রামে ইয়াকুব খানের কাঁঠালগাছে এ ঘটনা ঘটেছে। এক ডালে ২৯টি কাঁঠাল ছাড়াও গাছটির অন্য শাখা-প্রশাখায় আরও কমপক্ষে ৫০টি কাঁঠাল ধরেছে।ইয়াকুব খান বলেন, তাঁর বাড়িতে আরও দুটি কাঁঠালগাছ রয়েছে। সেগুলোতে কাঁঠাল ধরেনি। তবে এই গাছে তিন বছর ধরে কাঁঠাল ধরছে। এ বছরই প্রথমবারের মতো একটি ডালে এত কাঁঠাল ধরেছে। এই ডালে ৫০টির মতো কাঁঠাল ধরলেও বাকিগুলো বিভিন্ন সময়ে ঝরে পড়েছে। কাঁঠাল দেখতে এখন দল বেঁধে লোকজন তাঁর বাড়িতে ভিড় করছে।