কিশোরগঞ্জে গেরিলা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় গেরিলা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন বাম দলের নেতারা। গতকাল শুক্রবার দুপুরে কিশোরগঞ্জে ন্যাপ-সিপিবি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সমাবেশে এ দাবি জানানো হয়। জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও উদীচী গণসংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাডভোকেট মোজাম্মেল হক খানের সভাপতিত্বে সমাবেশে সিপিবির কেন্দ্রীয় সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘আমরা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম, আমাদের সে লড়াই অব্যাহত রয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বেহাত হতে দেব না।’ সমাবেশে গণ ঐক্য কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য গেরিলা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, রক্তের মূল্যে পাওয়া স্বাধীন দেশ শাসন করবে যুদ্ধাপরাধীরা, তা কখনোই হতে দেওয়া হবে না।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, কেন্দ্রীয় ন্যাপের যুগ্ম সম্পাদক ইছমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক চিকি ৎসক শাহাদা ৎ হোসেন, গেরিলা মুক্তিযোদ্ধাদের কমান্ডার অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ, ভূপেন্দ্র ভৌমিক দোলন, অশোক সরকার, সৈয়দ নজরুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বাম দলের নেতারা।