কিশোরগঞ্জে গ্রেপ্তার দুই জামায়াত নেতার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রমজান আলী ও প্রচার সম্পাদক মো. আজিজুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার বিকেলে ১ নম্বর বিচারিক হাকিম আদালতের বিচারক আলী আহসানের চেম্বারে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিচারক গ্রেপ্তারকৃত দুজনের জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ মার্চ শুনানির দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি মো. রমজান আলী ও প্রচার সম্পাদক মো. আজিজুল হককে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই দুজনসহ অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে একটি মামলা করে।