কিশোরগঞ্জে ছড়া সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জঙ্গিবাদের পথ রুখে-ঠেকাও জাতির শত্রুকে’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জে গতকাল শুক্রবার দিনব্যাপী ছড়া সম্মেলন হয়েছে। কিশোরগঞ্জ ছড়াকার সংসদ চতুর্থবারের মতো এই সম্মেলনের আয়োজন করে।
সকালে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়।