কিশোরগঞ্জে ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকায় মাদ্রাসাছাত্র মাহমুদুল হাসান রাকিব হত্যার ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে। ছয়জনকে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলাটি করেন নিহত ছাত্রের বাবা আবুল মনসুর। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া ও কাদিরকে গতকাল কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার রাতে শহরের উকিলপাড়া এলাকায় মাদ্রাসাছাত্র রাকিবকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।