কিশোরগঞ্জে ছাত্রদলের পাঁচটি কমিটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের পাঁচটি কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা ছাত্রদলের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সূত্রে জানা গেছে, বাতিল কমিটিগুলো হচ্ছে, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ, নিকলী ডিগ্রি কলেজ, নিকলী উপজেলা, কটিয়াদী উপজেলা ও পৌর কমিটি। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে এই শাখা কমিটিগুলো বাতিল করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ জানান, কমিটিগুলো গঠনে যথাযথ নিয়ম মানা হয়নি। তাই এগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ওই সব কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।