কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৪) প্রতিবেশী এক তরুণ ধর্ষণ করেছেন। এ ঘটনায় গতকাল রোববার কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, গত বৃহস্পতিবার ওই ছাত্রীর বড় বোনের গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। রাত নয়টার দিকে ওই ছাত্রী নলকূপ থেকে পানি আনতে পাশের বাড়িতে যায়। এ সময় প্রতিবেশী হক মিয়ার ছেলে আমির হোসেন (২০) মেয়েটির মুখে রুমাল চেপে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার খবর পেয়ে এলাকার মাতব্বরেরা ওই ছাত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও নারী সংগঠনগুলো সোচ্চার হয়। তাদের সহযোগিতায় গতকাল ওই কিশোরী থানায় মামলা করে।