কিশোরগঞ্জে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে নির্মাণাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাদেকুর রহমান নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত সাদেকুর কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের মুসলেহ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত সাদেকুরের সহকর্মী নাসির উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে নির্মাণাধীন হাসপাতালের একটি পাঁচতলা ভবনের ছাদের ওপর পানি দিচ্ছিলেন সাদেকুর। এ সময় পা ফসকে নিচে পড়ে যান তিনি। পরে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. মীর মোশারফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য সাদেকুরের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।