কিশোরগঞ্জে ছড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দর আগামীর লক্ষ্যে, ছড়া হোক প্রগতির পক্ষে’ স্লোগান নিয়ে সপ্তম কিশোরগঞ্জ ছড়া উৎসব শুরু হয়েছে গতকাল শুক্রবার। স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন ছড়াকার সুকুমার বড়ুয়া। উৎসবের আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, মো. আনিসুজ্জামান, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বাদল রহমান, শেখ ফরিদ আহমেদ, আহমেদ আজিজ, সাযযাদ আনসারী, এ এফ আকরাম হোসেন ও মো. আবুল কাশেম। উদ্বোধনের আগে এক বিশাল আনন্দ শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় লাঠিখেলাসহ লোক ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে বিভিন্ন সংগঠনের ছড়াকারদের সম্মিলিত ছড়া আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আবৃত্তির পর ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল নাটক মঞ্চায়ন ও চলচ্চিত্র পলাশী থেকে ধানমন্ডি প্রদর্শনের মধ্যে দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।