কিশোরগঞ্জে জাল ডলার উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গত সোমবার কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের পুরুড়া বাজারে অভিযান চালিয়ে ১০০ ডলারের ১০০টি জাল নোট উদ্ধার করেছেন। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন হাবিবুর রহমান (৪৫) ও হান্নান মিয়া (১৮)। তাঁদের বাড়ি কটিয়াদী উপজেলার পশ্চিম নওবাড়িয়া গ্রামে।ডিবির এসআই মুশফিকুর রহমান জানান, হাবিবুর জাল ডলারের ব্যবসায়ী। এর আগেও জাল নোটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।