কিশোরগঞ্জে তরুণীর লাশ উদ্ধার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্যারচর নয়াপাড়া এলাকায় গতকাল রোববার দুপুরে গ্রামের একটি নালার পাশে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ওড়না পেঁচানো লাশটি এলাকাবাসীর নজরে এলে তারা কিশোরগঞ্জ সদর থানার পুলিশকে খবর দেয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হাবিব ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এসআই শামসুল হাবিব জানান, সুরতহাল প্রতিবেদনে লাশের গলায় আঘাতের চিহ্ন ছিল। কিশোরীকে শ্লীলতাহানির পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।