কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় আ. রহিম ওরফে কুতুব উদ্দিন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদিক গোলাম সারোয়ার এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আ. রহিম। ২০০৩ সালের ১৭ মে সকালে কুতুবউদ্দিন কৌশলে বাড়ির পাশের নদীর পাড়ে নিয়ে বিয়ে করার কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে বিয়ে না করায় ওই তরুণী বাদী হয়ে ওই বছরের ২৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করিমগঞ্জ থানায় মামলা করেন।