কিশোরগঞ্জে নারীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রাম থেকে গত সোমবার সুজলা রানী সূত্রধর (২৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশের ধারণা, গত রোববার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে একা পেয়ে সুজলাকে তুলে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে লাশ বাড়ির কলাবাগানে রেখে যায়।এলাকাবাসী জানান, প্রায় ১০ বছর আগে পাশের তালিয়াপাড়া গ্রামের খোকন বর্মণের সঙ্গে পারিবারিকভাবে সুজলার বিয়ে হয়। বিয়ের পর বনিবনা না হওয়ায় কয়েক বছর ধরে সুজলা তাঁর বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।গতকাল মঙ্গলবার সুজলার মা সুধা রানী সূত্রধর গ্রামের আলালউদ্দিন, বাক্কারসহ কয়েকজনকে সন্দেহজনক আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পর পুলিশ গ্রামের বেলাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, সুজলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সঠিক কারণ জানা যায়নি।পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত চলছে। কয়েক দিনের মধ্যে হত্যার কারণ ও আসামিদের চিহ্নিত করা সম্ভব হবে বলে তারা আশা করছে।