কিশোরগঞ্জে নৌকাডুবির তিন দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধনু নদীতে নৌকাডুবির তিন দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে মিন্টু মিয়া (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মিন্টু ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পরিবারের উদ্যোগে ডুবুরিরা অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করেন।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ১৯ মার্চ বেলা ১১টার দিকে নিকলী উপজেলার সিংপুর এলাকার ধনু নদীতে ভৈরব থেকে সুনামগঞ্জগামী ইঞ্জিনচালিত একটি নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের নৌকার সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ওই ঘটনায় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও মিন্টু নিখোঁজ হয়।