কিশোরগঞ্জে পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নির্ধারিত সময়ে কর্মস্থলে হাজির না হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান। গতকাল মঙ্গলবার সকালে ইউএনও মেহেদী হাসান উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ওই নির্দেশ দেন।
ওই পাঁচ শিক্ষক হলেন উত্তর দুরাকুটি ময়দানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আজিজ, আক্তারুল ইসলাম, উত্তর দুরাকুটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন নেছা ও আসাদুজ্জামান।
উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাহের মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ইউএনও মেহেদী হাসান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে গতকাল সকাল সাড়ে নয়টার পর ওই শিক্ষকদের বিদ্যালয়ে অনুপস্থিত পান। এ কারণে তাঁদের কারণ দর্শানোর নোটিশ প্রদানের ওই নির্দেশনা দেওয়া হয়। ওই শিক্ষকদের তিন কর্মদিবস সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব সন্তোষজন না হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।