কিশোরগঞ্জে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের সতাল এলাকায় পানিতে ডুবে অসীম তালুকদার (৪) ও সৃষ্টি তালুকদার (৬) নামে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তাদের বাবা শহরের সতাল এলাকার ব্যবসায়ী কাজল তালুকদার।নিহত ভাইবোনের পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মা ছেলে ও মেয়েকে পুকুরে গোসল করাতে নিয়ে যান। ভুলক্রমে তিনি ঘরের দরজা খুলে রেখে পুকুরঘাটে যান। পরে দরজা খোলার কথা মনে পড়লে মা ছেলেমেয়েকে পুকুরঘাটে বসিয়ে রেখে বাড়ি যান। বাড়ি থেকে এসে দেখতে পান, তাঁর দুই ছেলেমেয়ে পানিতে ডুবে জল খাচ্ছে। দ্রুত পানিতে নেমে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকি ৎ সক তাদের মৃত ঘোষণা করেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন একই পরিবারের দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।