কিশোরগঞ্জে প্রথম আলো কার্যালয়ে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ শহরে গত মঙ্গলবার রাতে প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি বাংলালিংকের কার্যালয়ে চুরি হয়েছে।
কিশোরগঞ্জে প্রথম আলোর কার্যালয়টি সদর মডেল থানা থেকে ১৫ গজ দূরে কালীবাড়ি মার্কেটে অবস্থিত। গতকাল বুধবার সকালে কর্মচারী এসে দেখেন কার্যালয়ের শাটারে লাগানো দুটি তালার একটি খোলা এবং একটি তালা কাটা। ভেতরে কোনো মালামাল ছিল না। চোরেরা কার্যালয়ের ড্রয়ারের তালা ভেঙে একটি সনি ক্যামেরা, একটি কম্পিউটার, ১৫ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কিশোরগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা সদর মডেল থানায় মামলা করেছেন।
একই রাতে উকিলপাড়ায় বাংলালিংকের জেলা ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে চুরি হয়। চোরের দল পাঁচ লাখ ৭৪ হাজার ১৮০ টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৯টি কার্ড ও দুটি ল্যাপটপ কম্পিউটার নিয়ে যায়।