প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে গতকাল রোববার কিশোরগঞ্জের ভাগলপুর উপজেলার নিকলি জিসি পাইলট উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে মোট ৬০০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এর মধ্যে মেডিসিন বিভাগের ১৩৯ জন, চোখের সমস্যাজনিত ১৫১ জন, সার্জারি ২০ জন ও গাইনির ১৫ জন রোগী ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে হাসপাতালটির ১২ জন চিকিৎসক, সাতজন ওপিডি সহায়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উচ্চবিদ্যালয়টির গভর্নিং বডির প্রধান কর্মকর্তা ও প্রধান শিক্ষকের সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি