কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক লীগের নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মতিউর রহমান (৭০) বজ্রপাতে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মতিউরের বাড়ি সদর ইউনিয়নের মধ্য চিপা হাটি গ্রামে। আজ সকালে দক্ষিণ হাওরে নিজের জমিতে ধান দেখতে যাওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সালাম জানান, ঘটনার পর পুলিশ ও পরিবারের সদস্যরা মতিউরের লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ইটনার হাওরে ধান কাটা শুরু হয়েছে। নিজের জমির ধান কাটার সময় হয়েছে কি না, তা দেখতে আজ সকাল ছয়টার দিকে হাওরে যান মতিউর। সকাল সাড়ে সাতটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।