কিশোরগঞ্জে বাণিজ্য মেলার নামে চলছে লটারি-জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলার নামে চলছে লটারি ও জুয়াখেলা। মেলায় র্যাফল ড্রর নামে আয়োজকেরা প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৭ মার্চ ওই মেলা শুরু করে। মেলার তিন-চার দিন যাওয়ার পর শুরু হয় র্যাফল ড্রর নামে লটারি খেলা। শহরের ২০-৩০টি স্থানে প্রতিদিন ২০ টাকা মূল্যের র্যাফল ড্রর টিকিট বিক্রি হচ্ছে। রিকশাচালক, কৃষক ও দিনমজুরেরা এসব টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছেন।বৌলাই গ্রামের রিকশাচালক আবু বকরসহ (৪০) অনেক রিকশাচালক বলেন, ‘ভালো পুরস্কারের লোভে প্রতিদিন যা কামাই করি তার বেশির ভাগই টিকিট কিনে ব্যয় করি।’ মেলায় গিয়ে দেখা গেছে, মেলার মাঠে দুই শতাধিক স্টল স্থাপন করা হয়েছে। কিন্তু এসব স্টলে উল্লেখযোগ্য পরিমাণের মালামাল নেই। মেলা কমিটির সমন্বয়ক শেখ ফরিদ আহমেদ জানান, যেভাবে ঢালাও অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। বিনোদন ও লটারি ছাড়া মেলা জমে না বলে র্যাফল ড্রর আয়োজন করা হয়েছে।