কিশোরগঞ্জে বাল্যবিবাহ ঠেকাতে উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘থাকলে শিশু বিদ্যালয়ে, হবে না বিয়ে বাল্যকালে’ থাকলে শিশু লেখাপড়ায়, সফল হবে জীবন গড়ায়’ এ স্লোগানে কিশোরগঞ্জ সদরে পল্লি সমাজের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ সম্পর্কে গণসচেতনতামূলক উঠান বৈঠক হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির বাস্তবায়নে ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় জেলার সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল এলাকার আবু তাহেরের বাড়ির উঠানে এ বৈঠক হয়।
এতে বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাইজখাপন ইউপির চেয়ারম্যান রোকন উদ্দিন ভূঁইয়া, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আমেনা বেগম, ইউপি সদস্য মো. কামরুজ্জামান, রেজিয়া সামাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছফির উদ্দিন ও জেলা ব্র্যাক প্রতিনিধি মো. বজলুর রশিদ।
এ সময় বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে স্কুল-কলেজের শিক্ষার্থী ও দুই শতাধিক নারী-পুরুষ বাল্যবিবাহকে না বলুন শীর্ষক ব্যানারে স্বাক্ষর করেন।