কিশোরগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট বৃহস্পতিবার দিবাগত রাতে প্রত্যাহার করা হয়। গতকাল শুক্রবার সকাল থেকে সব যাত্রাপথে বাস চলাচল করে।জানা গেছে, গত বুধবার রাতে পিকআপ ও ভ্যান চলাচল নিয়ে বাসশ্রমিক ও ভ্যান মালিক-শ্রমিকদের মারামারি হয়। এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে।বৃহস্পতিবার গভীর রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে শ্রমিক-মালিক ও ভ্যানচালকদের মধ্যে আলোচনা হয়। পরে রাত দুইটার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়। এরপর ধর্মঘট প্রত্যাহার করা হয়।