কিশোরগঞ্জে বিক্রি-নিষিদ্ধ গাইড বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর বাজারের তিনটি লাইব্রেরি থেকে রোববার সন্ধ্যায় বিক্রি-নিষিদ্ধ আট হাজার নোট ও গাইড বই উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী হাকিম আবু তাহের সাইদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কর্মকর্তারা জানান, অভিযানে জব্দ করা বইয়ের বাজারমূল্য চার লাখ টাকারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় লাইব্রেরির মালিক মো. সেলিম মিয়া ও মো. আজিজুলকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।