কিশোরগঞ্জে বৃদ্ধ খুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত রোববার মতিউর রহমান (৬৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার পাঁচলীপাড়া গ্রামের তৈয়ব আলী রেলওয়েতে চাকরির তদবিরের জন্য মতিউর রহমানের ভাগনে দেওয়ান মিয়ার কাছ থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু দেওয়ানের চাকরি ভালো না লাগায় তিনি টাকা ফেরত চান। গ্রাম্য সালিসে দেওয়ানকে ১০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তৈয়ব এক হাজার টাকা দিতে চান। এ নিয়ে মতবিরোধ হয়। মতিউর ভাগনের পক্ষ নেন। পরে গত রোববার করগাঁও বাজার থেকে মতিউর পাঁচলীপাড়া গ্রামে ফেরার পথে তৈয়বসহ ১৫-২০ জন তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাড়াইল: উপজেলার জাওয়ার উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী ফাইজুল ইসলামকে (৩২) গত রোববার রাতে ছুরি মেরে জখম করে দুর্বৃত্তরা। তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।