কিশোরগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, যাত্রী দুর্ভোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ রেলপথের নীলগঞ্জ রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি গতকাল শনিবার সন্ধ্যায় লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুটি স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে। ফলে শত শত যাত্রী দুর্ভোগে পড়ে।কিশোরগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে জামালপুরগামী মালবাহী একটি ট্রেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশন অতিক্রম করার পর পরই এর একটি বগি লাইনচুত্য হয়। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ময়মনসিংহ থেকে ভৈরবগামী ২৪৩ আপ লোকাল ট্রেনটি নান্দাইল স্টেশনে আটকা পড়ে। অপরদিকে ময়মনসিংহগামী ২৪৪ ডাউন ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে। দুটি স্টেশনে সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়ে।