কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের ঘোষিত নির্বাচন বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত নির্বাচন বাতিল করার দাবিতে কিশোরগঞ্জের মোটরযান শ্রমিক ইউনিয়নের একাংশ গতকাল বৃহস্পতিবার কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।৪ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে মোটরযান শ্রমিক ইউনিয়ন সিরাজুল ও কাঞ্চন-শহীদ পক্ষে বিভক্ত হয়ে পড়ে। গতকাল কাঞ্চন-শহীদের নেতৃত্বাধীন পক্ষ গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান ধর্মঘটের পর এক সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা কাঞ্চন মিয়া, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. শহীদ মিয়া প্রমুখ।