কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার বটতলা নামক স্থানে যাত্রীবেশী সশস্ত্র ডাকাতেরা যাত্রীদের মারধর করে নগদ টাকা, মালামালসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এ টি এম মোস্তফা ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ জানান, উজানভাটি পরিবহনের একটি বাস রোববার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জ আসার পথে পাকুন্দিয়া উপজেলার বটতলা এলাকার মাঝামাঝি স্থানে যাত্রীবেশী আট-নয়জন সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে তাদের মারধর করে। বাসযাত্রী একজন কলেজছাত্রের কাছ থেকে একটি ল্যাপটপ ও ৬০ হাজার টাকা, অন্যান্য যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মালামালসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।ডাকাতেরা চালক আবুল কাশেমকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটিকে উল্টো দিকে ঘুরিয়ে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দিকে নিয়ে যায়। এ সময় বিপরীত দিকে থেকে অন্য বাস আসতে থাকায় ডাকাতেরা পালিয়ে যায়।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, ডাকাতির ঘটনায় গতকাল থানায় একটি মামলা করা হয়েছে।