কিশোরগঞ্জে রাকীব হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র মাহমুদুল হাসান রাকীব হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। গতকাল বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে রাকীবের বাবা মাওলানা মো. আবুল মনসুর এক মাস ১২ দিন পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, থানায় মামলা দায়েরের পর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিও দেওয়া হয়েছে। আবুল মনসুর জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিল। কিশোরগঞ্জ থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, অভিযুক্ত সবাই পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।