রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনের অদূরে রেললাইনের প্রায় ১০০ ফুট ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। এতে কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে রেললাইন মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জের স্টেশনমাস্টার জয়ন্ত মজুমদার জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ ভোররাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ১০০ ফুট ফিশপ্লেট খুলে ফেলে। এতে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া এগারোসিন্ধু আন্তনগর ট্রেনটি সরারচর রেলস্টেশনে এক ঘণ্টা আটকা পড়ে। পরে রেলকর্মীরা সকাল সোয়া আটটার দিকে রেললাইনটি ঠিক করলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।