কিশোরগঞ্জে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কিশোরগঞ্জের আদালতে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে কামরুল ইসলাম ওরফে রতন নামের এক আইনজীবী বাদী হয়ে মামলাটি করেন।

কিশোরগঞ্জ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর মামলাটি গ্রহণ করেন।

বাদী কামরুল ইসলাম মামলার এজাহারে বলেছেন, ইসলাম ধর্মের মূল পাঁচটি স্তম্ভের একটি হলো পবিত্র হজ। আর পবিত্র হজ সম্পর্কে আবদুল লতিফ সিদ্দিকী গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক অনুষ্ঠানে কটূক্তি করেন। এমন মন্তব্য ইসলাম ধর্মের অবমাননার শামিল। তিনি লতিফ সিদ্দিকীর বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করেন।