কিশোরগঞ্জে শ্রমিকনেতা হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের শ্রমিকনেতা ও সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুবকর সিদ্দিক হত্যা মামলার তিন আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালত আসামি মো. রফিক (২২), রুকন উদ্দিন (২৫) ও মাসুদ মিয়ার (৪০) রিমান্ড মঞ্জুর করেন। তিনজনকে রোববার গাজীপুরের টঙ্গীর মধ্যআরিফপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, মেয়ে নাদিরা আক্তারের স্বামী মো. হারুন অর রশিদ হত্যা মামলার বিষয়ে কথা বলতে গত ২৯ জানুয়ারি আবুবকর জেলার হোসেনপুর থানায় যান। বিকেলে সেখান থেকে বেরিয়ে আসার পর থানা থেকে মাত্র ৩৫০ গজ দূরে রাস্তায় মাইক্রোবাসের মধ্যে সন্ত্রাসীরা কুপিয়ে আবুবকরকে হত্যা করে।