কিশোরগঞ্জে সংঘর্ষ পুলিশের মামলা কারাগারে ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে মাদ্রাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।কিশোরগঞ্জ থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলাটি করেছেন। পুলিশ জানায়, রোববার সংঘর্ষের সময় পুলিশ আটজনকে আটক করে। পরে রাতে আরও দুজনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ১০ জনকে আসামি করা হয়েছে। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অপু সাহা (২০), মাওলানা রকিবুল ইসলাম (২৪), মো. ইব্রাহীম লোদী (২৫), শফিউল ইসলাম ফরহাদ (২৮), মো. ইমরান জাবেদ (২৫), ইব্রাহীম সাদী (২২), মাসুম মিয়া (২৩), মো. শফিকুল ইসরাম (১৮), মো. তারেক (১৮), ও মোশারফ হোসেন সজীব (১৮)। তাঁদের সবার বাড়ি কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায়।