কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গত সোমবার সমমনা ইসলামি দলগুলোর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ওই থানার এসআই ইমরান হাসান একটি এবং এসআই সালাহ উদ্দিন পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি করেন। ইমরানের মামলায়২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উভয় মামলায় গ্রেপ্তার করা ২১ জনকে গতকাল দুপুরে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার অভিযোগ এনে ও তার প্রতিবাদে জেলা শহরের শহীদী মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র ও অন্যান্য সমমনা ইসলামি সংগঠন সোমবার আসরের নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ পুলিশসহ ৫০ জন আহত হয়।