কিশোরগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় গতকাল শনিবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে।সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। সাংবাদিক এ কে নাসিম খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী ও সাইফুল হক মোল্লা। কর্মশালার প্রথম দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক ও পিআইবির প্রশিক্ষক মীর মোশাররফ হোসেন সংবাদ-ধারণা, তথ্য সংগ্রহ, সংবাদ-সূচনা, কাঠামো ও সংবাদ সম্পাদনা বিষয়ে প্রশিক্ষণ দেন। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।