কিশোরগঞ্জে সাংসদের বাসায় হামলার মামলায় যুবদল নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকায় বিএনপির সাবেক সাংসদ কবির উদ্দিন আহমেদের বাসায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জেলা যুবদলের অন্যতম শীর্ষ নেতা মাসুদুল হাসান।মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল সদর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কুদ্দুস খান জানান, মাসুদুল হাসানকে গত শুক্রবার বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য গতকাল রোববার দিন ধার্য করেন। গতকাল শুনানি শেষে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে আদালত মাসুদুল হাসানকে জামিনে মুক্তি দেন।গত বুধবার ভোরে অজ্ঞাত সশস্ত্র লোকজন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ কবির উদ্দিন আহমেদের ফিশারি সড়কের বাসায় হামলা চালায়। এ ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।