কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের মেয়ে নাদিরা আক্তার গত সোমবার হোসেনপুর থানায় এ মামলা করেন। আবু বকর সিদ্দিককে গত শুক্রবার বিকেলে জেলার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ওই হামলায় আবু বকর সিদ্দিকের মেয়েসহ দুজন গুরুতর আহত হন। আহত নাদিরা আক্তার বর্তমানে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সাধীন অবস্থায় তিনি মামলা করেন। এ মামলায় নাদিরা তাঁর শ্বশুর হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের মো. জালাল ফকিরসহ ১২ জনকে আসামি করেন।