কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক নেতা আবু বকর সিদ্দিকের খুনিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।যশোদল ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করতে করতে দুপুর ১২টার দিকে জেলা শহরে আসে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আবু বকর সিদ্দিকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদীসহ এলাকাবাসীর পক্ষে অনেকেই বক্তব্য দেন।সমাবেশ শেষে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক মো. শাহ কামালের কাছে একটি স্মারকলিপি দেন যশোদল ইউপির চেয়ারম্যান মো. জাহেদ মিয়া। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. শাহ কামাল মামলাটি দ্রুত শেষ করার আশ্বাস দেন।