কিশোরগঞ্জে সারের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে রাসায়নিক সারের বিষক্রিয়ায় নূরুদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর মহিনন্দ ইউনিয়নের কাশোয়ারচর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার তাঁর জমিতে কীটনাশক ছিটাতে যান। তিনি জমিতে কীটনাশক প্রয়োগ শেষ করে বাড়ি এলে অস্বস্তি বোধ করতে থাকেন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে তাঁর অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। অবস্থার অবনতি দেখে জরুরি অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।