কিশোরগঞ্জে স্কুলশিক্ষকসহ ৫ জনের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য সন্দেহে কিশোরগঞ্জে র্যাবের সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়া স্কুলশিক্ষকসহ পাঁচ ব্যক্তির মুক্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাছউদুর রহমানসহ পাঁচ ব্যক্তির মুক্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা গতকাল সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়েছে, র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা ১৮ মে সকালে কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুজাহিদকে (১৮) পুলেরঘাট বাজার এবং শিক্ষক মাছউদুরকে (৩৬) বিদ্যালয়ে আসার পথে বিশ্বরোড এলাকা থেকে আটক করেন। রাতে সদর উপজেলা থেকে আরিফ (২৫), হুমায়ুন (২৮) ও কামাল (২৪) নামের আরও তিনজনকে আটক করা হয়। অথচ এদিন র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, সভা করার সময় জেএমবির পাঁচ সদস্যকে কটিয়াদী উপজেলার একটি বাড়ি থেকে জিহাদি বইসহ গ্রেপ্তার করা হয়েছে।জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্মারকলিপিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বলা যাবে, তাঁরা দোষী কি না।