কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সদর উপজেলার বিন্নাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক হযরত আলী (২৮)। তিনি চিকনীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাইকেলযোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টর হযরত আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রাক্টরটি আটক করলেও চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরের সাহায্যকারী আবদুল কাদিরকে আটক করে পুলিশে দেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।