কিশোরগঞ্জে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড সাতজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার চাঞ্চল্যকর আবদুস ছমেদ (৩২) হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও অপর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক বেগম তাবাসসুম ইসলাম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বর্ধমান গ্রামের মীর আহম্মদ হোসেন ও মীর মইনুল হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মীর মোশাররফ হোসেন, মীর আশরাফ হোসেন, মীর বাবু হোসেন, মীর আমজাদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. কামরুল মিয়া ও মীর নবী হোসেন। তাঁদের সবার বাড়ি বর্ধমান গ্রামে।