কিশোরগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন কটিয়াদীর দেবালের কান্দা গ্রামের মামুন মিয়া ও বাগহাটা গ্রামের নুরুল আতিকুল ইসলাম জিলান।