প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার ১৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে আদালত পাঁচজনকে মুক্তি ও বাকিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের টুটিয়ারচর গ্রামের মাজেম উদ্দিন ও বৃন্দাগড় গ্রামের সৈয়দুজ্জামান শহীদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত শুক্রবার সালিস বসে। সালিসে উভয় পক্ষের কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নারীসহ ১২ জন আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনায় শহীদের ভাই সহিদুজ্জামান শরীফ গতকাল ১৭ জনকে আসামি করে মামলা করেন।