কিশোরগঞ্জে ৩৬৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ৩৬৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর কালেক্টরেট সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা হয়। সভায় পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভূপেন্দ্র ভৌমিক বক্তব্য দেন।