কিশোরগঞ্জে ‘আমরা সবুজ’র বর্ষপূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে শরীরচর্চা সংগঠন ‘আমরা সবুজ’-এর বর্ষপূর্তি গতকাল শুক্রবার সকালে উদ্যাপন করা হয়েছে। নিয়মিত ব্যায়াম করুন, সুস্থ থাকুন—এ স্নোগানকে সামনে রেখে ওই সংগঠনের পক্ষ থেকে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। নানা বয়স ও বিভিন্ন পেশার শতাধিক মানুষ এ প্রতিযোগিতায় অংশ নেন। কিশোরগঞ্জ স্টেডিয়ামে সকাল সাতটায় শুরু হয় এ প্রতিযোগিতা। ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো. রুহুল আমিন। তিনি ৪৫ মিনিটে এ দূরত্ব অতিক্রম করেন। দ্বিতীয় হয়েছেন মো. রেজা, তৃতীয় হন মো. সেলিম। এ ছাড়াও নারীদের দ্রুত হাঁটা ও শিশুদের জন্য বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।