প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে শিক্ষার্থী ও তার মাকে রড দিয়ে পেটানোর অভিযোগে ছাত্রলীগের নেতা হিমেল ভূঁইয়া ও যুবলীগের নেতা মো. খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার সকালে উপজেলার ছয়সূতি বাজার থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থী ও তার মাকে পেটানোর মামলায় পুলিশ খোকন ও হিমেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। উল্লেখ্য, শিক্ষার্থী শরীফের মা নাসিমা আক্তার খোকনের কাছে এক লাখ টাকা পেতেন। পাওনা টাকা চাওয়ায় খোকন তাঁদের ওপর ক্ষুব্ধ হন।